আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
বিনোদন ডেস্কঃ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে চলছে উৎসবের আমেজ। সেই উন্মাদনার ঢেউ লেগেছে বাংলাদেশেও। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও প্রকাশ্যে জানাচ্ছেন নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওতে দেখা যায়, তার পেছনে উপস্থিত ভক্তরা একসঙ্গে ‘আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন। এ সময় সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী এবং ভক্তদের উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মন্তব্য করে আর্জেন্টিনা দলের প্রতি তার সমর্থনের প্রশংসা করেন।
এক সংবাদ সম্মেলনেও নিজের ফুটবলপ্রেমের কথা তুলে ধরেন পরীমনি। তিনি জানান, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থক তিনি। একই সঙ্গে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতিও নিজের বিশেষ ভালোবাসার কথা প্রকাশ করেন।
পরীমনি বলেন, ‘আমি আজীবন আর্জেন্টিনার সমর্থক। মেসিকে আমি খুব পছন্দ করি। তার কথা বলতে গেলেই আমার হৃদস্পন্দন বেড়ে যায়।’

No comments