শিরোনাম

ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

চ্যানেল টেন ডেস্কঃ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ জুন) এক বার্তায় তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

‘এই অর্জন আমাদের জাতীয় গৌরবের একটি মুহূর্ত। এর মধ্য দিয়ে প্রতিফলিত হয় যে আন্তর্জাতিক সম্প্রদায় ড. খলিলুর রহমানের কূটনৈতিক নেতৃত্বের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রাখে।

একইসঙ্গে এটি আন্তর্জাতিক শান্তি, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সংহতিতে বাংলাদেশের অব্যাহত অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।’

ডা. ইউনূস বলেন, ‘অভিনন্দন, ড. খলিল।

আপনি আমাদের সবাইকে বাংলাদেশি হিসেবে গর্বিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘আপনার দায়িত্বকাল যেন মর্যাদাপূর্ণ ও কার্যকর হয়— এটিই আমার আন্তরিক শুভ কামনা।

উল্লেখ্য, মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান বিজয়ী হয়েছেন। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

No comments