শিরোনাম

বাইবেল পোড়ানোর মামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামনগর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া বাইবেল পোড়ানোর মামলায় নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২৮ জুন দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এ আর রহমান, রুমা, লিন্ডা রায়

একের পর এক মামলা দিয়ে তাদের হয়রানি করছে। সর্বশেষ ধর্ম অবমাননার অভিযোগ ও বারবার শ্রীলতাহানির অভিযোগ দিয়ে মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

বক্তারা বলেন, আদালত ন্যায়বিচারের স্থান। সেখানে সংঘর্ষ, হামলা, ভয়ভীতি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। জমি-সংক্রান্ত বিরোধের সমাধান আদালতের মাধ্যমেই হওয়া উচিত।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ধর্ম অবমাননার অভিযোগে যে ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট, ওই সময় মামলার আসামি নাহিদুজ্জামান সৌরভ বগুড়ার সাতমাথায় আন্দোলনে অবস্থান করছিলেন। তাই একই সময়ে সারিয়াকান্দিতে উপস্থিত থেকে অভিযোগে বর্ণিত ঘটনা ঘটানো সম্ভব নয় বলে তিনি দাবি করেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করলে সত্য উদঘাটিত হবে বলেও তারা উল্লেখ করেন।

মানববন্ধন থেকে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এ সময় মামলার ভিকটিম নাহিদুজ্জামান সৌরভ বলেন, আমাদের দীর্ঘদিন থেকেই জমি জমা নিয়ে বিরোধ চলছিল, একপর্যায়ে উভয় পক্ষ জমিজমা সম্পৃক্ত মামলা করে আইনের দ্বারস্থ হই কিন্তু প্রতিপক্ষ একের পর এক বিভিন্নভাবে ফৌজদারী মামলা করে আমাকে হয়রানি করছে, এমনকি মানুষের সর্বোচ্চ বিচারের জায়গা বিশ্বাসের জায়গা বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ইজলাসের সামনে সন্ত্রাসী দল বল নিয়ে আমাকে হামলা করে এলোপাতাড়ি মারপিট করে হাত ভেঙ্গে দেয় এখনো আমার হাতে পাতি আছে। আমি প্রাণ রক্ষার্থে এজলাসে প্রবেশ করে আত্মরক্ষা করি, সে ঘটনায় মামলা হলেও যথাযথ কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি, উল্টো প্রতিশোধ নিতে একই ঘটনায় একই দিনে আমার উপরে তিন তিনটি মামলা করা হয়েছে, যে মামলার সাথে আমার কোন সম্পৃক্ততাই ছিল না আমি সেই সময় সাতমাথায় অবস্থান করছিলাম। আমি রাষ্ট্রের কাছে বিচার দাবি করছি।

No comments