গাজায় চুরি হচ্ছে কোরবানির পশু, নিঃস্ব হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা
রাতের আধারে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে ভেড়ার পাল। সিসি ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ফিলিস্তিনের পশ্চিম তীরের। অসহায় ফিলিস্তিনিদের খামার থেকে এসব পশু চুরি করে নিয়ে যাচ্ছে অবৈধভাবে বসতি গড়া দখলদার ইসরায়েলিরা।
সকালে শুন্য খোঁয়াড় দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি ফিলিস্তিনি বাসিন্দা সামিহা রাশিদ। বলেন, কোরবানির এই মৌসুমে ভেড়া বিক্রি করে আমাদের সারা বছরের রুজি হতো। এখন আমাদের নিজেদের কোরবানি দেওয়ার মতোও কিছু নেই, বাজারে বেঁচে দুটো পয়সা আয় করার মতোও একটা ছাগল-ভেড়াও অবশিষ্ট নেই।
পরিকল্পিতভাবেই চলছে ফিলিস্তিনিদের গবাদি পশু চুরি। চলতি বছরেই ফিলিস্তিনিদের প্রায় চার হাজারেরও বেশি গবাদি পশু চুরি করেছে এই ইসরায়েলি দখলদারেরা। যার ফলে খামারিদের আর্থিক ক্ষতি ছাড়িয়েছে ৫০ লাখ ডলারেরও বেশি।
শুধু গবাদি পশু চুরিই নয়, ফিলিস্তিনি শিশুদের মুখে পিপার স্প্রে মারা এবং ঘরবাড়িতে আগুন দেওয়া এখন নিত্যদিনের ঘটনায় রূপ নিয়েছে।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি দখলদারদের এই অত্যাচার এখন রূপ নিয়েছে প্রকাশ্য সন্ত্রাসে।

No comments