শিরোনাম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বগুড়া মহানগরী জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল

বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

​দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বীন ও মানুষের খেদমতে প্রতিনিয়ত ছুটে চলা এই নেতা একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। আঘাত গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর এই আকস্মিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও শোকের ছায়া নেমে আসে।

No comments