শিরোনাম

গাবতলীতে সৌদির সঙ্গে মিল রেখে আগাম ঈদের নামাজ অনুষ্ঠিত

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আযহার আগাম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটে গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান। নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক মুসল্লি এতে অংশ নেন।

স্থানীয় সূত্র জানায়, গাবতলীসহ কাহালু ও ধুনট উপজেলা থেকেও কিছু মুসল্লি এ জামাতে অংশগ্রহণ করেন। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময় কিছুটা দেরিতে নামাজ অনুষ্ঠিত হয়। খোলা মাঠের পরিবর্তে এ বছর মসজিদের ভেতরেই ঈদের জামাত সম্পন্ন করা হয়। তারা নামাজ শেষে নিজ নিজ গন্তব্য গিয়ে কুরবানি দিবেন বলে জানিয়েছেন।

আয়োজকরা জানান, আবহাওয়ার কারণে অনেক মুসল্লি এবার জামাতে অংশ নিতে পারেননি। এটি গাবতলীতে সৌদির সঙ্গে মিল রেখে ৪র্থ বারের মতো আগাম ঈদ উদযাপন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজকদের দাবি, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেই অনুযায়ী রোজা ও ঈদ পালন করা উচিত এই বিশ্বাস থেকেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।

No comments