বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় বাস সুপারভাইজার ও হেল্পার নিহত
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে ট্রাকের ধাক্কায় বাসের সুপারভাইজার ও ট্রাকের হেল্পার নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কাহালু থানার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উত্তম মণ্ডল (৩০), তিনি হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামে। অপরজন হৃদয় (৩০), তিনি ট্রাকের হেল্পার। তার বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ১৮-৭৫৯১ নম্বরের একটি ট্রাক পাগলা পীর বউবাজার এলাকায় পৌঁছালে সেখানে চাকা পাংচার হয়ে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৪-৫৩০২ নম্বরের একটি বাসকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার উত্তম মণ্ডল ও ট্রাকের হেল্পার হৃদয় গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো ও এসআই সজল চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

No comments