শিরোনাম

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল টেন ডেস্কঃ

তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্য নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনে তারেক রহমান সিলেট পৌঁছেছেন। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রায় ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

No comments