শিরোনাম

সোনাতলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার সোনাতলা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের বেড়েরঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি লুৎফর রহমান লুতু (৫২)। তিনি একই এলাকার জোনাব আলী প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লুৎফর রহমান রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

No comments