সাতক্ষীরায় পাউবোর প্রকৌশলীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
চ্যানেল টেন ডেস্কঃ
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলমের স্বাক্ষর জালিয়াত করে ভূয়া প্রত্যায়ন তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার শফিউর রহমানের বিরুদ্ধে।
শফিউর রহমান শফি পাউবো-১ এর ঠিকাদারের তালিকাভূক্ত। একটি মামলার সংক্রান্ত কারণে আদালতে পেশ করার জন্য পাউবো-১ এর দায়িত্ব প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম অফিসিয়াল একটি প্রত্যায়ন দেন। পাউবো ২ এর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া চিকিৎসা জনিত কারণে ভারতে অবস্থান করলে পাউবো-২ এর চলতি দায়িত্ব পান নির্বাহী প্রকোশলী আশরাফুল আলম। চলতি দায়িত্বে থাকা আশরাফুল আলমের সুযোগ কাজে লাগিয়ে পাউবো ১ এর প্রত্যায়ন কম্পিউটারে এডিট করে নকল সীল স্বাক্ষর তৈরি করে ০১/০২/২৬ ইং তারিখে পাউবো ২ এর প্রত্যায়ন হিসাবে আদালতে পেশ করেন।
কিন্তু প্রকৃত পক্ষে ঠিকাদার শফি পাউবো-১ এর তালিকাভূক্ত ঠিকাদার পাউবো-২ এর ঠিকাদার নয়। নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম লাইসেন্স এর তালিকা দেখে পাউবো-১ এর একটিমাত্র প্রত্যায়ন দিয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ঠিকাদার শফি সাতক্ষীরা জজ আদালতে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ এনে ৫ কোটি টাকার মানহানি মামলা করেছে। তার ধারাবাহিকতায় আদালতে পাউবোর ঠিকাদার প্রমাণ দিতে প্রত্যায়ন নিয়েছে পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলমের থেকে। কিন্তু জালিয়াতি করে প্রত্যায়ন আদালতে পেশ করেছেন।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ঠিকাদার শফি পাউবো-১ এরা তালিকাভুক্ত ঠিকাদার। আমি ঠিকাদার শফিকে পাউবে-২ এর প্রত্যায়ন দেয়নি।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী তাসকিয়া আহম্মেদ বলেন, ঠিকাদার শফি পাউবো-২ এর ঠিকাদার না। তার পক্ষে পাউবো-২ এর প্রত্যায়ন দেওয়া প্রশ্নই আসে না। সে যদি পাউবে এর প্রত্যায়ন দেখায় তাহলে সেটা নকল অফিসকে বিপাকে ফেলতে জালিয়াতের আশ্রয় নিয়েছে।
ঠিকাদার শফিউর রহমান শফি বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার। আমার নামে মিথ্যা উদ্দেশ্যেপ্রণীত সংবাদ পরিবেশনের দায়ে সাংবাদিক রাজীব হাসানের নামে মানহানি মামলা করেছি। যার ফলে পানি উন্নয়ন বোর্ডের প্রত্যায়ন নিয়েছি। পাউবো-২ এর প্রত্যায়ন জালিয়াতির বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
No comments