চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
চ্যানেল টেন ডেস্কঃ
রাজশাহীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. শফিকুল ইসলাম (৪৮) চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বেগমনগর এলাকার বাসিন্দা।
জানা যায়, বুধবার রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় শফিকুলকে রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ফয়সাল বিন আহসান এশিয়া পোস্টকে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
No comments