সৌদিতে আরও এক হজযাত্রীর মৃত্যু
চ্যানেল টেন ডেস্কঃ
সৌদি আরবে শামসুল আলম নামে আরও এক হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদির স্থানীয় সময় রাত ৮টায় মারা যান তিনি। এ নিয়ে গতকাল বুধবার পর্যন্ত সাত বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শামসুল আলম (৬৩) রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাডার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম। তার মায়ের নাম শামসুন নাহার। তিনি সরকারি মাধ্যমে হজ পালনের জন্য সৌদি গিয়েছিলেন।
বাংলাদেশ হজ অফিস মদিনা আল-মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে আসেন শামসুল আলম। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
No comments