হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা আহত
চ্যানেল টেন ডেস্কঃ
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহার রকেট হামলায় ইসরায়েলের একটি এলিট প্যারাট্রুপার ইউনিটের দুইজন সেনা আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম আউটলেট আরুত্স শেভার এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শেল বা বিস্ফোরণের টুকরো (শ্র্যাপনেল) থেকে আহত হওয়া ওই সেনাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। এ তথ্য ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আরুত্স শেভা। এই প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো, যখন হিজবুল্লাহ দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার ঘোষণা দিয়েছে।
সূত্র: আল জাজিরা ।

No comments