শিরোনাম

‎এবার মাটি খুঁড়ে সেই মৃত হাতির মাংস চুরির চেষ্টা

চ্যানেল টেন ডেস্কঃ

রাঙামাটির লংগদুতে এবার মাটিচাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ এপ্রিল) দিাবগত রাত ১টার দিকে ভাসান্যাদম এলাকায় এ ঘটনা ঘটে।

‎এর আগে, সোমবার হাতিটির শুড়, দাঁত ও পায়ের মাংস কেটে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়।

‎এলিফ্যান্ট রেসপন্স টিমে (ইআরটি) লিডার জয়নাল বলেন, সোমবার রাত আনুমানিক ১টার দিকে একদল মানুষ কোদাল, দা ও অনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে মাটি খুঁড়ে হাতিটির মাংস নেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে আমাদের দুজন লোক পাহারায় ছিলেন। তারা বিষয়টি টের পেয়ে আমাদের খবর দিলে আমরা কয়েকজন সেখানে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে হাতির মাংস চুরি করতে আসা দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।‎

তিনি আরও বলেন, পুনরায় যেন কেউ হাতির মাংস চুরি করতে না পারে সে জন্য হাতিটির শরীরে ব্লিচিং পাউডার ও কেরোসিন তেল দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।

No comments