শিরোনাম

রংপুর সদর উপজেলায় সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আসাদুজ্জামান টিটু,রংপুর:

রংপুর সদর উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের সরকারি যাকাত ফান্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১২ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে মোট ৭৩ হাজার ২০০ টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম।ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ক্ষুদ্র ব্যবসায় সহায়তার জন্য ৫ জনকে ৮,০০০/- টাকা, ছাগল পালনের জন্য ২ জনকে ৫,১০০/- টাকা, ২ জন শিক্ষার্থীর মাঝে ৪,০০০/- টাকার ছাত্রবৃত্তি এবং ৩ জনকে চিকিৎসা সহায়তার জন্য ৫,০০০/- টাকার চেক প্রদান করা হয়েছে। চেক বিতরণকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মনিমুল হক, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুর রাজ্জাক, সদর ও মহানগর কেয়ারটেকার ফজলুল বারী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

No comments