শিরোনাম

আরব দেশগুলোকে যুদ্ধে টানার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল

চ্যানেল টেন ডেস্কঃ

ইরানের ওপর হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। খবর আল জাজিরার। 

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে বাধ্য হয়।

বিবৃতিতে বলা হয়, “তারা ইচ্ছাকৃতভাবে ইরানকে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে উসকে দিয়েছে, যার ফলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। এ ঘটনায় রাশিয়া গভীর দুঃখ প্রকাশ করছে।”

রাশিয়ার দাবি, এভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে “অন্যের স্বার্থে একটি যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে।”

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্থিতিশীল করার একমাত্র উপায় হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও উল্লেখ করেছে মস্কো।

No comments