শিরোনাম

ইরানের ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ৯২ শতাংশ ভূপাতিত: ইসরায়েল



চ্যানেল টেন ডেস্কঃ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে ৪০০-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এমনটি দাবি করেছে তেল আবিব। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ সোশানি সাংবাদিকদের বলেন, ‘ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত কার্যকর ছিল। প্রায় ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।’ খবর আল জাজিরার।

তবে সব ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হয়নি। শনিবার (২১ মার্চ) ইরানি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে আঘাত হানে। এতে প্রায় ১৮০ জন মানুষ চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে ভেতরে ঢুকে পড়ে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে।

বিশ্লেষকরা বলছেন, এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে, সংঘাত ক্রমেই তীব্রতর হচ্ছে এবং দুই পক্ষই উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহার করছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই পাল্টাপাল্টি ব্যবহারে পুরো অঞ্চলে যুদ্ধের ঝুঁকি আরও বাড়ছে।

এমন পরিস্থিতি অব্যাহত থাকলে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

No comments