শিরোনাম

বগুড়ায় আলোচিত গ্যাস চোর পিটুকে বহিষ্কার করলো এনসিপি


বগুড়া প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার সদস্য মতিউর রহমান পিটুকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা শাখা।

এনসিপি বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক দায়িত্বে থাকা মাইনুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মতিউর রহমান পিটুকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

এতে আরও উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে চূড়ান্ত অব্যাহতি প্রদান করা হবে না—সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে দপ্তর সম্পাদক মাইনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, এর আগে মতিউর রহমান পিটুকে ঘিরে গ্যাস চুরি–সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

No comments