খলেয়ায় জি এম কাদেরের বিশাল পথসভা: প্রতিটি ঘরে লাঙলের বার্তা পৌঁছানোর ডাক
আসাদুজ্জামান টিটু,রংপুর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর সদর-০৩ আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। এই নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার রাতে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও বিশাল পথসভা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও উক্ত আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের।
বিশেষ করে খলেয়া ইউনিয়নের বিড়াবাড়ী বাজার, খলেয়া হরিবাসন এবং লালচাঁদপুর পন্ডিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভাগুলো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এলাকার মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রংপুরের মাটির সাথে জাতীয় পার্টির সম্পর্ক অবিচ্ছেদ্য। এই মাটি পল্লীবন্ধু এরশাদের ঘাঁটি এবং জাতীয় পার্টির দুর্গ।
উন্নয়নের এই ধারা বজায় রাখতে এবং অবহেলিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে লাঙল প্রতীককে জয়যুক্ত করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং আগামীতেও রংপুরের সার্বিক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহবায়ক আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব ও জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক এবং মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য ও সদর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন লিটন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ আলী, জাতীয় পার্টি রংপুর সদর উপজেলা শাখার আহবায়ক মাসুদ নবী মুন্না এবং সদস্য সচিব মাসুদার রহমান মিলন।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আলকাছ আলী, সাবেক সাধারণ সম্পাদক সফিয়ার রহমান মেম্বার, সদস্য সচিব যাদু মেম্বার, হরিদেবপুর ইউনিয়ন উপদেষ্টা নওশাদ আলী মেম্বার, মফিজুল ইসলাম মফি মেম্বার, সুরুজ জ্জামান , আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মংলু, মমিনপুর ইউনিয়ন সদস্য সচিব তারিক সরকার আপন, সদ্যপুস্করণী ইউনিয়ন আহবায়ক রায়হান, সদস্য সচিব সুমন শিশির এবং চন্দনপাট ইউনিয়ন আহবায়ক হাফিজার রহমান ও সদস্য সচিব জসিম প্রমানিক।
বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলার প্রতিটি ঘরে ঘরে লাঙলের বার্তা পৌঁছে দেওয়ার এবং জি এম কাদেরকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কনকনে শীত উপেক্ষা করে নির্বাচনি এই পথসভাগুলোতে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও উপচে পড়া অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

No comments