বান্দরবান বন্য হাতির আক্রমণে একজন নিহত।
আবু তাহের মাসুম বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে লম্বাবিল তিতার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দু সালাম(৩০), পেশায় টিউবওয়েল মিস্ত্রী,পিতা আব্দু সাত্তার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নিজ এলাকায় কাজ করার সময় আকস্মিকভাবে একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। হাতির পায়ে পিষ্ট হয়ে এবং শুঁড়ের আঘাতে ঘটনাস্থলেই তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় এবং তিনি প্রাণ হারান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ও বন বিভাগ নাইক্ষ্যংছড়ি রেঞ্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
No comments