শিরোনাম

গাবতলিতে জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

চ্যালেন টেন ডেস্কঃ
বগুড়ার গাবতলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন করেছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী।

মঙ্গলবার (০৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টা নাগাদ গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী। তিনি বলেন, “বাঙালি জাতি বহুবার রক্ত দিয়েছে, কিন্তু বিনিময়ে চাঁদাবাজি, অন্যায় ও প্রতারণা ছাড়া কিছুই পায়নি। আমরা চাই, এবার প্রতারণামুক্ত একটি ইসলামী বাংলাদেশ গড়ে তুলতে”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের আমীরসহ জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করা এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি পরিচালনার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে গাবতলী ও আশপাশের এলাকার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

No comments