শিরোনাম

ফজলে হুদা বাবুলের জনকল্যাণমূলক কাজ দেখে জামাত নেতার বিএনপি'তে যোগদান

সিজান সিদ্দিকী, নওগাঁ প্রতিনিধিঃ

৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুলের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা বিএনপিতে যোগদান করেছেন।

গতকাল ৩ জানুয়ারি ২০২৫, শনিবার বিকেলে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদানকারী নেতা হলেন মো. এনামুল হক। তিনি চেরাগপুর এলাকার খোশল বাড়ির বাসিন্দা এবং তাঁর পিতা আব্দুল আলীম। মো. এনামুল হক পূর্বে চেরাগপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ সময় মো. এনামুল হক বলেন, ফজলে হুদা বাবুল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে যে জনকল্যাণমূলক ও গণমুখী রাজনীতি করছেন, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এলাকার উন্নয়ন ও দেশ রক্ষার স্বার্থে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার যোগদানকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, এতে করে নওগাঁ–৩ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে। 

No comments