জকসু নির্বাচনে শিবিরের জয়, জামায়াত আমিরের অভিনন্দন
চ্যানেল টেন ডেস্ক ঃ
\জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বড় ধরনের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নবনির্বাচিত জকসু নেতাদের শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন হিসেবে এই ফলাফলকে উল্লেখ করেন।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, মোট ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
No comments