শিরোনাম

বগুড়ার ধুনটে দেড় কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার ধুনটে দেড় কেজি গাঁজাসহ দুলাল মন্ডল (৪৩) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১৯ সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি তিনমাথা মোড় এলাকার পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুলাল মন্ডল ওই গ্রামের উত্তরপাড়া এলাকার আফজাল মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য অভিযান পরিচালনার জন্য ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভূতবাড়ি তিনমাথা মোড় এলাকায় একজন ব্যক্তি মাদক কেনাবেচা করছে। এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে গ্রেপ্তারকৃত দুলাল মন্ডল পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধারপৃর্বক জব্দ করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

No comments