নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিজানুর রহমান (১৭) ও নেহাল (১৭) নামের দুই স্কুল পড়ুয়া দুই বন্ধু নিহত হয়েছেন।
২৮ জানুয়ারি (বুধবার) বেলা ১১টার দিকে উপজেলার ২নং সদর ইউনিয়নের নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিজানুর রহমান নাটোর লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে ও অপরজন নেহাল হোসেন নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিজানুর ও নেহাল হোসেন কাথম টু কালিগঞ্জ সড়কে একটি মোটরসাইকেল নিয়ে শিমলা বাজারের দিকে যাচ্ছিলেন। নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক সামনাসামনি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় দুইবন্ধু সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে ফায়ার সার্ভিস কে খবর দিলে তাদের উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলার স্বাস্থ্য-কমপ্লেক্সেে পাঠান, তবে ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে নিহতের পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তারা দুজনই নন্দীগ্রাম মা কেজি স্কুলের এবারের এসএসসির পরীক্ষার্থী। নিহত সিজানুর রহমান সিধইল গ্রামের (নানা) সিরাজ উদ্দিনের বাড়ি থেকে পড়াশোনা করতেন।
তথ্যটি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, তাদের উদ্ধার করে বিজরুল উপজেলা সাস্থ্য কমপ্লেস্কে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে
No comments