“শ্রাবন্তী চ্যাটার্জি দাদী হচ্ছেন, আনন্দে ভাসছে ভক্তরা!”
ওপার বাংলার প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি নতুন বছরের শুরুতেই পর্দায় নতুন রূপে ধরা দিতে চলেছেন। বাস্তব জীবনে তিনি সন্তানের মা হলেও এবার অভিনয় করবেন দাদির চরিত্রে ঠাকুর মা হিসেবে।
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই জানিয়েছে, চলতি মাসেই শুরু হচ্ছে তাদের নতুন ওয়েব সিরিজের শুটিং। সিরিজের পরিচালনা করছেন অয়ন চক্রবর্তী। গল্পের পটভূমি বাংলার এক বনেদি পরিবারের চারপাশে ঘুরবে, যেখানে একটি বিয়েকে ঘিরে ধীরে ধীরে জমে ওঠে রহস্য।
রহস্য উন্মোচনের যাত্রায় এগিয়ে আসবেন পরিবারের ঠাকুর মা—অর্থাৎ শ্রাবন্তী। ঘোষণার সময় ইঙ্গিত দেওয়া হয়েছে, ঠাকুমা ও নাতনির জুটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। যদিও নাতনির চরিত্রে কে অভিনয় করছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে সেই চরিত্রে থাকতে পারেন দিব্যাণী মণ্ডল।
দিব্যাণী ছোট পর্দার পরিচিত মুখ। ‘ফুলকি’ ধারাবাহিকের পর তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন। শ্রাবন্তী ও দিব্যাণীর মুখের মিলকে নতুন এই জুটি পর্দায় দাদী-নাতনির সম্পর্ককে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে বলে মনে করছেন ভক্তরা।
No comments