শিরোনাম

বগুড়ায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধিঃ

দেশনেত্রী ও আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী পশ্চিম পাড়া গ্রামবাসীর উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) উপজেলার এলাঙ্গী মতিউর রহমান খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ২০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাধ্যমে পবিত্র কোরআন শরিফ খতম করা হয়। পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং শাজারা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল মমিন।


এসময় উপস্থিত ছিলেন এলাঙ্গী পশ্চিম পাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী এলাঙ্গী ইউনিয়ন সমবায় দলের সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, এলাঙ্গী কৃষক দলের নেতা বাদশা প্রামাণিক, অটোরিকশা ভ্যান শ্রমিক দলের ইউনিয়ন নেতা মো. শাহজাহান আলী, ইউনিয়ন সমবায় দলের সদস্য খোকা প্রামাণিক ও লিটন প্রামাণিক, আরাফাত রহমান কোকো দলের সদস্য মান্নান হোসেন ও কালাম প্রামাণিক।

অনুষ্ঠানে এলাঙ্গী পশ্চিম পাড়ার চার শতাধিক পুরুষ ও শতাধিক নারী অংশগ্রহণ করেন। মিলাদ ও বিশেষ মোনাজাতে মরহুমা দেশনেত্রীর রুহের মাগফিরাত, বিএনপির কল্যাণ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিএনপির কর্মী মাওলানা কোরবান আলী।

No comments