শিরোনাম

বগুড়ায় উচ্ছেদ অভিযানে ২১ শতক রেলভূমি উদ্ধার

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ায় উচ্ছেদ অভিযানে ২১ শতক রেলভূমি উদ্ধারবাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বগুড়ায় ২১ শতক জমি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) লালমনিরহাট বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মনজুর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন মালগ্রাম ও সূত্রাপুর মৌজায় অবস্থিত ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এসব জমি উদ্ধার করা হয়।রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বগুড়ায় এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

No comments