শিরোনাম

বান্দরবানে এক নাবালিকা কে ধর্ষণ এর অভিযোগ একজন আটক

আবু তাহের মাসুম বান্দরবানঃ 

জেলার নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের হওয়া  নাবালিকাকে ফুসলিয়ে কক্সবাজারে নিয়ে গিয়ে একজনকে ধ/র্ষণের অভি'যোগের মাম/লায় অভিযুক্ত মোহাম্মদ আয়াত উল্লাহ (৪৩) কে আ'টক করেছে থানা পুলিশ।

অভিযুক্ত মোহাম্মদ আয়াত উল্লাহ কক্সবাজার জেলা রামু উপজেলার দক্ষিণ কচ্ছপিয়া ইউনিয়নের  ফেরদৌসের ছেলে। তিনি ঘটনার সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের রূপনগর এলাকায় অবস্থান করছিলেন।

থানা সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত দুই শিশু শিক্ষার্থীকে বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে নিজের বাসায় নিয়ে যান এবং সেখান থেকে মোটরসাইকেলে করে কক্সবাজার সদরের একটি বাণিজ্য মেলায় নিয়ে যান। পরে তারা কক্সবাজার সদর থানাধীন একটি আবাসিক হোটেলে রাত যাপন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরদিন দিবাগত রাতে এক নাবালিকা ঘুমিয়ে পড়লে অপর নাবালিকাকে ভ'য়'ভীতি দেখিয়ে জোরপূর্বক ধ/র্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দায়ের করেন। এর প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানা জানায়, অভিযুক্তকে আটক করা হয়েছে

No comments