নীলফামারীতে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সদস্যদের বিএনপিতে যোগদান
চ্যানেল টেন ডেস্কঃ
নীলফামারীর সদর উপজেলার ৯ নং ইটাখোলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আগামী দিনের নীলফামারী-২ আসনের সার্বিক উন্নয়নের স্বার্থে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে তারা বিএনপিতে যোগদান করেন।
এ উপলক্ষে ইটাখোলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নবাগতদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগতম জানানো হয়।
No comments