ভাঙারি ব্যবসার আড়ালে গুলি ভর্তি পিস্তল ভাড়া, যুবক গ্রেপ্তার
চ্যানেল টেন ডেস্ক :
র্যাব জানায়, গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেনাবাহিনী ও র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল অভিযানটি চালায়। অভিযানে আকাশকে অস্ত্রসহ আটক করা হয়। আকাশ শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের আবদুল করিমের ছেলে।
র্যাব-১ এর ক্যাম্পের কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকাশের ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে থাকা একটি ড্রামের নিচ থেকে লোড করা অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন : বিএনপি নেতা আলমগীর হত্যা: মূল আসামি শুটার মিশু গ্রেপ্তার
তিনি আরও জানান, গ্রেপ্তার আকাশ পেশায় ভাঙারি ব্যবসায়ী হলেও এর আড়ালে তিনি অস্ত্র ভাড়ার কারবার করতেন। বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের জন্য তিনি অস্ত্র সরবরাহ করতেন বলে অভিযোগ আছে। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা আছে।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
No comments