শিরোনাম

প্রেমের করুণ পরিণতি! অপমানে ঝিনাইদহে প্রেমিকে মুজাহিদের আত্মহত্যা!

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রেমের টানাপোড়েন আর চরম অপমানের জেরে এক টগবগে তরুণের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিভে গেল একটি তাজা প্রাণ!শৈলকুপার খালকুলা গ্রামের আবু সাঈদের ছেলে মুজাহিদ। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, পাশের জামশেদপুর গ্রামের এক তরুণীর সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এই ভালোবাসাই শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়াল।

গতকাল রবিবার ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে মুজাহিদকে ডেকে পাঠানো হয়।অভিযোগ উঠেছে, সেখানে যাওয়ার পর মেয়ের পরিবারের লোকজন তাকে নির্মমভাবে মারধর করে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে নিজের জীবনের ইতি টানেন মুজাহিদ।

এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও শোক বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মুজাহিদকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার নেপথ্যে থাকা ব্যক্তিদের বিচার দাবি করছেন।এলাকাবাসী বলেন,প্রেমের সম্পর্কের জেরে এভাবে একটি প্রাণ হারিয়ে যাবে, তা মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের শাস্তি চাই।

No comments