শিরোনাম

শৈলকুপায় মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাত পাকড়াও! গণধোলাই, পুলিশে সোপর্দ

মো: বনি আহাম্মেদ ঝিনাইদহ প্রতিনিধি ঃ

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় মধ্যরাতে এক রোমহর্ষক ঘটনার সাক্ষী হলো গ্রামবাসী! ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ হাতেনাতে ধরা পড়ল এক ডাকাত সদস্য। উত্তেজিত জনতার গণধোলাই আর পুলিশের অভিযানে এলাকা এখন থমথমে।

রবিবার দিবাগত গভীর রাতে শৈলকুপার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে নেমে আসে আতঙ্ক। ওই গ্রামের বাসিন্দা একজনের  বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু গ্রামবাসীর সাহসিকতার কাছে হার মানতে বাধ্য হলো তারা।ডাকাত দল বাড়িতে ঢোকার চেষ্টা করলে টের পেয়ে যায় স্থানীয়রা। চারপাশ থেকে ঘিরে ফেলে তারা।আটককৃত ডাকাতের কাছ থেকে ভয়ংকর অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।পালানোর পথ না পেয়ে জনতার হাতে ধরা পড়ে এক সদস্য। এরপর শুরু হয় গণধোলাই।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত ডাকাতকে হেফাজতে নেন।

ঘটনার পর থেকেই পুরো গ্রামে চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের বাকি সদস্যদের ধরতে চিরুনি অভিযান চালানো হবে। ওসি হুমায়ুন কবির মোল্লা গভীর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসীকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ডেইলি ঝিনাইদহ সংবাদ সংস্থাকে বলেন,আমরা অপরাধীদের দমনে জিরো টলারেন্স নীতিতে আছি। এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করা হবে।"

No comments