২২ বছর পর রাজশাহীতে জনসভায় অংশ নেবেন তারেক রহমান
চ্যানেল টেন ডেস্কঃ
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিতব্য তার এই জনসভা সফল করতে এরই মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে
নির্বাচনী এই সমাবেশ ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। তারেক রহমানের আগমনকে ঘিরে বৃহস্পতিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সমাবেশস্থলে সংবাদ সম্মেলন করেন দলটির জ্যেষ্ঠ নেতারা। এ সময় তারা বলেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর এই তিন জেলার ১৩টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে জনসভায় যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির এই শীর্ষ নেতা। তার আগমন ঘিরে নেতাকর্মীরা ব্যাপক উজ্জীবিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনু।
এর আগে, ২০০৩ সালে বিএনপির নেতা-কর্মীদের প্রশিক্ষণ উপলক্ষে রাজশাহী সফর করেন তারেক রহমান।
ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করে বলেছেন, একটা দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা ভোটারদের এনআইডি কার্ড নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, যা পুরোপুরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে আমিনুল হক নিজ আসনে গণসংযোগ শুরু করেন।
এদিন তিনি মিরপুরের সিরামিক এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যান তিনি। দেন নির্বাচনী নানা প্রতিশ্রুতি।
এ সময় আমিনুল হক নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ মৌলিক সমস্যা দূরীকরণে কাজ করার প্রতিশ্রুতি দেন।পাশাপাশি নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই বিএনপি প্রার্থী।
তফসিল অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আর ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

No comments