শিরোনাম

বগুড়ায় জুলাই শহীদদের শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আদিলুর রহমান খান

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তিনি বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন। এ সময় শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কবর জিয়ারত শেষে দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর পড়ে উপদেষ্টা আদিলুর রহমান খান বগুড়া শহরের জুলাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে তিনি সাতমাথায় অবস্থিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে বেলা ১১টায় তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় অংশ নেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি এবং চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ানসহ জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। 

No comments