জাবি ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটিতে সভাপতি মোস্তাফিজ, সেক্রেটারি মাজহার
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দর্শন বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারী হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম।
আজ সোমবার (২৬ জানুয়ারি) জাবি শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক ‘সদস্য সমাবেশ’-এ এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শপথ গ্রহণের পর সদস্যদের পরামর্শের ভিত্তিতে মাজহারুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।
কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতির দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
No comments