কোটি ডলারের মোহ ছেড়ে দেশের সম্মানে বিশ্বকাপ বর্জন ,সবার আগে দেশ :আম্পায়ার শরফুদ্দৌল্লাহ্ ইবনে সৈকত
চ্যানেল টেন ডেস্কঃ
"আমাদের কাছে দেশের চেয়ে বড় আর কিছুই নেই।এই অকুতোভয় বার্তা দিয়ে আইসিসিকে সাফ জানিয়ে দিলেন তিনি। নিজের দল ছাড়া বিশ্বকাপে আম্পায়ারিং করা তার পক্ষে সম্ভব নয়। অর্থের চেয়েও জাতির সম্মানকে বড় করে দেখে তিনি প্রমাণ করলেন—মাটির ঋণ সবকিছুর ঊর্ধ্বে।
বাংলাদেশে জন্ম নিয়ে, এ দেশের মাটি-জল-হাওয়ায় বড় হয়ে কেউ যখন কয়েক টাকার লোভে নিজের দেশের অপমানও গায়ে মাখে না, তখন সে ভিড়ের মাঝেই কিছু মানুষ মাথা উঁচু করে দাঁড়ান। যারা মনে করিয়ে দেন—বাংলাদেশ এখনো বাঘের বাচ্চায় ভরা, যারা দেশের সম্মানকে টাকার দরে বিক্রি করে না।
বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ বর্জনের পর এবার একই অবস্থান নিলেন বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি ক্রিকেটাঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে।অনলাইন বাজার
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় শরফুদ্দৌলা স্পষ্ট ভাষায় বলেছেন, একজন আম্পায়ার হিসেবে মাঠে তিনি সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করেন। কিন্তু যখন নিজের দেশের দলের সঙ্গে প্রকাশ্য অবিচার করা হয় এবং পরিকল্পিতভাবে তাদের বিশ্বকাপ থেকে ছিটকে দেয়া হয়, তখন সে প্রতিযোগিতায় অংশ নেয়া তার বিবেকের সঙ্গে সাংঘর্ষিক।
No comments