বগুড়ার আদমদীঘিতে চতুর্থ শ্রেনীর এক ছাত্রী প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকারঃগ্রেপ্তার ২
বগুড়ার আদমদীঘিতে চতুর্থ শ্রেনীর এক ছাত্রী প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া মন্ডলপাড়ার
গ্রামের শ্রী নেপাল চন্দ্র সরকারের ছেলে শিপন কুমার (২০) ও একই গ্রামের শ্রী সত্যনাথ দাসের ছেলে সজল দাস ওরফে সঞ্জয় (১৭)।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১ টায় ছাতিয়ানগ্রাম বড় আখিড়া গ্রামে চতুর্থ শ্রেনীর ওই স্কুল ছাত্রী নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে সঞ্জয় কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই শিপন বাড়িতে অবস্থান করছিলো। এসময় একটি শয়ন ঘরে ওই ছাত্রীর মুখ বেঁধে দুই বন্ধু একাধিক বার ধর্ষণ করেন। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে ছেড়ে দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের লোকজন জানতে পেরে থানা পুলিশের সহায়তা নেন। পুলিশ রবিবার রাতে তাদের গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার পরিদর্শক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
No comments