শিরোনাম

ধুনটে পুর্বশক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় মা ছেলে আহত মাইক্রোবাস ভাংচুর

ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে পুর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায়  মা ছেলে আহত ও মাইক্রোবাস ভাংচুর। ঘটনাটি ঘটেছে উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া তিন মাথা রাস্তার মোড় এলাকায়। 

জানা গেছে , বড়িয়া গ্রামের জিয়া উল এর  সাথে একই গ্রামের রেজা মিয়া ও হবি মিয়ার   দির্ঘ দিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বুধবার সকাল ১০ টার দিকে বড়িয়া তিন রাস্তা মোড় এলাকায়  হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।  

জিয়া উলের ছেলে ইব্রহিম খলিল শুভ জানায়, তিনি  তার  নিজস্ব হাইজ মাইক্রো বাস  নিয়ে ঢাকা উদ্দেশ্যে বাড়ি থেকে বড়িয়া তিন রাস্তা মোড় এলাকা পৌছা মাত্র পুর্ব বিরোধের জের ধরে রেজা ও হবি মিয়ার ছেলে  স¤্রাট, বিক্রম, জাহিদ , মনছের , সাধন , বাদশা ,সাজিদ, আশিক  লাঠি সোড়া ধারালো অস্ত্র  নিয়ে আমার উপর আক্রমন করে আমাকে বেদম মারধর করে। এসময় আমার চিৎকারে মা দিলারা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে সন্ত্রসীরা  আমার ব্যবহৃত হাইজ মাইকোবাসটি ভাংচুর করে  এবং আমার কাছে থাকা নগদ দুই লাখ টাকা   ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত দের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করায়। এরিপোট পাঠানো পর্যন্ত সময়ে থানায় মামলা দায়ের প্রস্ততি চলছিল। প্রতিপক্ষ রেজা মিয়া তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ইব্রহিম খলিল শুভ আমাদের মারপিট করেছে।

No comments