শিরোনাম

১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি- তারেক রহমান

বগুড়া-২ (শিবগঞ্জ): 

মহাস্হান থেকে মোকামতলা পথসভায় অর্ধ লক্ষ মানুষের ঢল ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার: বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।

শুক্রবার দুপুর ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল-দোসীমানা পর্যন্ত অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা। 

No comments