শিরোনাম

পঞ্চগড়ে শিশু কার্ড ও ভাতা কার্ডের নামে টাকা লুট! ইউপি সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউপির মালিপাড়া গ্রামে নারীদের ভাতা ও শিশু কার্ড দেয়ার নাম করে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ইউপি সদস্য আশরাফুল ইসলাম বুধুর বিরুদ্ধে।আজ শুক্রবার সকালে ইউপি সদস্য   আশরাফুল ইসলাম বুধু মালিপাড়া গ্রামে আসলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখে। 

স্থানীয়রা জানায়, ভাতা ও শিশু কার্ড দেয়ার নাম করে টাকার নেয়ার পর কারো নামে কোন কার্ড আসে নাই। ইউপি সদস্যকে বার বার বলার পর সুরহা হয়নি। ইউপি সদস্য গ্রামে আসলে স্থানীয়রা মোটর সাইকেলসহ তাকে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয়দের সহতায় ঘটন্থল থেকে তাকে উদ্ধার করে। কিন্ত মোটর সাইকেল টি আটকিয়ে রাখে স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম গুদলু বলেন, আমি সকালে মালিপাড়া গ্রামে যাই। সেখানে একটি বাড়িতে বসে আমরা তালিকা করছি। কিছু লোককে আমরা কমল্ব দিবো নিজেদের উদ্যোগে বিতরণের জন্য। সেখানে অনেক লোক জরো হলো। হঠাৎ করে কয়েকজন আসে বলে টাকা পাবো বলে আমার মোটর সাইকেলে তালা মারে দিলো। আমার হামলা চানানোর চেষ্ঠা করলে সেখানে থেকে পালিয়ে জীবন বাচাই।

No comments