মহান বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বগুড়া প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া শহরে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডের প্রামানিক পাড়ায় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৭ নম্বর ওয়ার্ড বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও জিএস নিহার সুলতানা তিথি।
আরিফুল ইসলাম সৈখিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বরণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফিক, তারবক মজিদ সোহাগ, আব্দুস সামাদ, সুজাত, মতিয়ার রহমান স্বাধীন ও মাহফুজার রহমান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, আবু হাসান, রাশেদ, মাহফুজার রহমান, শাকিল, সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
No comments