শিরোনাম

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত



ইমরান হোসেন, মনোহরগন্জঃ

‎মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন (সি.আই.পি)। তিনি বলেন, আমি সি.আই.পি অর্জন করেছি ঠিকই, কিন্তু এ অর্জন শুধু আমার একার নয়—এ অর্জন আমি মনোহরগঞ্জবাসীর কাছে সোপর্দ করলাম।

‎তিনি আরও বলেন, মনোহরগঞ্জে একটি আধুনিক আইটি সেন্টার প্রতিষ্ঠা করা হবে, যাতে এখানকার যুবসমাজ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। মনোহরগঞ্জের যেকোনো উন্নয়নমূলক বিষয়ে আপনারা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো।

‎এছাড়া তিনি প্রবাসগামী যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথাও জানান। “আমি একটি সুন্দর ও উন্নত মনোহরগঞ্জ উপহার দিতে চাই”— বলেন তিনি।

‎সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সদস্য মাইনউদ্দিন সোহাগ। তিনি বলেন, “মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা সমাজের গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় আমরা কয়েক হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছি। পাশাপাশি স্কুল, মাদরাসা, রাস্তাঘাটসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছি।

‎মতবিনিময় সভায় মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন—

‎দৈনিক সংগ্রাম পত্রিকার মনোহরগঞ্জ প্রতিনিধি মো. আবু ইউসুফ, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আবুল খায়ের, বিজয় টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির মানিক, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি গোফরান, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো. ইমরান হোসেন সোহাগ, জবাবদিহি পত্রিকার প্রতিনিধি নাসির, দৈনিক গণকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার প্রধান প্রতিবেদক মো. সাখাওয়াত হোসেন, চ্যানেল এস-এর লাকসাম-মনোহরগঞ্জ প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আব্দুল ওহাব মিলন, দৈনিক জনদর্পণ পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার মনোহরগঞ্জ প্রতিনিধি মো. ইমরান হোসেনসহ আরও অনেকে।

No comments