শিরোনাম

দিনাজপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান, উদ্ধার ১৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল


হাসিনুজ্জামান মিন্টু , ঠাকুরগাঁওয়েরঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাতের অভিযানে দানাজপুর সীমান্তের ৩৪০/৩ এস পিলার এলাকা থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থিত একটি গুচ্ছগ্রাম সংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

উদ্ধারকৃত ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

No comments