অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি ঃ ঘন কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ভয়াবহ স...
ঘন কুয়াশার কারনে মাদারীপুরের শিবচরের বন্দরখোলায় ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকারসহ ৪টি গাড়ির সংঘর্ষ, আহত ১০ অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি ঘন কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস ও প্রাইভেটকারসহ অন্তত চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ছিল। এ সময় দ্রুতগতির একটি বাস সামনে থাকা একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে পরপর আরও দুটি গাড়ি এতে জড়িয়ে পড়ে। মুহূর্তেই এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও অসাবধানতাই দুর্ঘটনার প্রধান কারণ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
Reviewed by Channel 10
on
January 02, 2026
Rating: 5