শিরোনাম

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫


চ্যানেল টেন ডেস্কঃ

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌর শহরের এফটিসি মার্কেটের সামনে ও আশপাশের একাধিক স্থানে এ সংঘর্ষ হয়।

পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন, ইমাম হোসেন মিল্টন (৩৮), কাজী মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫), সোহেল রানা জুয়েল (৪০), মো. ইউছুফ (৩৬), মো. মোস্তফা হাসান (৩২), আল মাহমুদ হাসান (৩২), ইসমাইল হোসেন ছুট্টু মিয়া (৪৫), মো. ইব্রাহিম, মোজাম্মেল হক মাসুদ (৩৯), জাহেদুল ইসলাম (২১), কামরুল হাসান (২২), রিয়াদ (২১), আরিফুল ইসলাম (২৭), এমদাদুল হক শামীম (১৮) ও মো. তোফায়েল (৩০)।

দোকানে গিয়ে ২০০, ৩০০ করে টাকা তুলে ওই টাকা কই যায়? কোন বেডাগা গাছ কেটে তার অফিসে এসি লাগায় আপনারা বলবেন? হেতের লগে একজন চালায় সিএনজি, তার এখন প্রাইভেটকারও আছে, একজন মাছের আড়তে কাজ-কাম করতো, তার এখন হুন্ডাও আছে, আরেকজন মানুষের বাড়িতে যাই নারিকেল, সুপারি, হাঁস-মোরগ চুরি করতো, তারও এখন হুন্ডা আছে। হেতে আকবর সাহেবের কাছে কতবার মাফ চাইছে আমার সামনে তা আমি আর ডিপলু ভাই জানি। বাকি কথা অন্য সময় বলব।’

দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজীব বলেন, জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক মাসুদ দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও নাম উল্লেখ না করে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে আমি, মিল্টন, মাসুদ ও জাবেদসহ কয়েকজন এফটিসি মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে কথা বলছিলাম। এ সময় পলাশের নেতৃত্বে একদল লোক মাসুদের ওপর চড়াও হয়। পরে মিল্টনসহ অন্যরা প্রতিবাদ করলে আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়। এতে মিল্টনের চোখে গুরুতর আঘাত লাগে।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে আমার অনুপস্থিতিতে নেতাকর্মী ও আমার কার্যালয়ে হামলার পরিকল্পনা করে রাস্তায় হেলমেট বাহিনী নামানো হয়েছিল। বুধবারের হামলাও সেই ঘটনার ধারাবাহিকতা। খবর পেয়ে প্রতিপক্ষের আহত ব্যক্তিদেরও হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় যুবদল নেতা কাজী মোস্তাফিজুর রহমান পলাশসহ আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

No comments