ইরানের কেশম দ্বীপে আবারও ক্ষেপণাস্ত্র হামলা
চ্যানেল টেন ডেস্কঃ
অবস্থান পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলের কাছে। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিকটবর্তী হওয়ায় দ্বীপটির কৌশলগত গুরুত্ব রয়েছে।
এর আগে গত ৩ নভেম্বরও কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আলজাজিরা জানায়, সেদিন দ্বীপটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা আকাশে দুটি উড়োজাহাজ দেখার কথাও জানিয়েছিলেন।
একই সময়ে হরমুজ প্রণালির কাছের বন্দরনগরী বন্দর লেঙ্গেহ থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম জানায়, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে প্রতিরক্ষামূলক অভিযান চালিয়েছে। তবে হামলার বিবরণ নিয়ে মার্কিন ও ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে পার্থক্য ছিল।
নতুন করে কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র আঘাতের খবর এমন সময়ে এল, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

No comments