দুধের কৌটায় মিলল শক্তিশালী আইইডি বোমা
চ্যানেল টেন ডেস্কঃ
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ সেলের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল রাতে ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার সময় বোমাগুলো নিস্ক্রিয় করার সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠোনের গর্ত থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়।
এগুলোতে বিস্ফোরক থাকতে পারে আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত রয়েছে পুলিশ। এছাড়া আদালতের আদেশে ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ সেলের কাছেও খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ‘দুধের কৌটা দুইটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বোমা নিস্ক্রিয়করণ দলের কর্মকর্তা প্রাথমিকভাবে আমাদের নিশ্চিত করেছেন। আগামীকাল সকাল ১১টার দিকে এগুলো নিস্ক্রিয়করণের কার্যক্রম শুরু হবে। ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগের দিন একই ব্যক্তির ঘর থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

No comments