অমাবস্যার অন্ধকারে ইরানে হামলার ছক ট্রাম্পের!
চ্যানেল টেন ডেস্কঃ
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ফক্স নিউজকে জানিয়েছেন, আগামী ৯ নভেম্বর নতুন চাঁদের কারণে মধ্যপ্রাচ্যে চাঁদের আলো কম বা একেবারেই না থাকার সুযোগকে সামরিক অভিযান শুরুর অনুকূল সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করা হবে কি না, সে বিষয়ে আলোচনা হয়।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা শুরু হবে। ফলে রাতের আকাশে চাঁদের আলো থাকবে খুবই কম, এমনকি কোথাও একেবারেই থাকবে না। অন্ধকারের এই পরিস্থিতি সামরিক অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে সুবিধাজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

No comments