শিরোনাম

গাবতলীতে একই দিনে গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সাবেক নেতা


বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহিলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া নাজমা আক্তার উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

অপরদিকে, মিল্টন হোসাইন (৪০) উপজেলার সোন্দাবাড়ী ভবের বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, সুরাইয়া জেরিন রনির দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে নাজমা আক্তার ও মিল্টন হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।

No comments